বাংলাদেশে অবস্থিত কানাডা দূতাবাসে বিনট পিরে লারামেকে নতুন হাইকমিশনার নিযুক্ত করেছে দেশটির সরকার। হেদার ক্রুডেনের মেয়াদ শেষ হওয়ায় তাকে নিয়োগ দেয়া হয়েছে। নতুন কর্মস্থলে যোগ দিতে সোমবার ঢাকা ছাড়েন তিনি।

নতুন হাইকমিশনার বিনট পিরে লারামের আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে। দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে।

কানাডার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জন বেরড চলতি সপ্তাহে বাংলাদেশে অবস্থিত কানাডা দূতাবাসের জন্য হাইকমিশনার হিসেবে বিনট পিরে লারামের নাম ঘোষণা করেন। এর আগে তিনি ক্যামেরুনে কানাডার হাইকমিশনার ছিলেন।

বিনট পিরে লারামে একজন ভূ-তাত্ত্বিক প্রকৌশল। তিনি ১৯৭৯ সালে কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের পলিটেকনিক বিভাগ থেকে ভূ-তত্ত্ব প্রকৌশলে বিএসসি ডিগ্রী নেন। ১৯৯০ সালে তিনি মন্ট্রিলের কুইবেক বিশ্ববিদ্যালয় থেকে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী নেন।

পেশাগত জীবনে বিনট পিরে লারামে কানাডার পক্ষে আঞ্চলিক পরিচালক, কানাডিয়ান উন্নয়ন সংস্থা সিডার পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

বিবাহিত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

জেএ