খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে(২৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকাল ৮টার দিকে মাইক্রোবাস যোগে পানছড়ি থেকে চট্টগ্রামে উদ্দেশ্যে যাবার পথে পানছড়ি থানার সামনে থেকে পুলিশ তাকে গাড়ি থেকে নামিয়ে গ্রেফতার করে নিয়ে যায়।
তার পিতার নাম সুনয়ন চাকমা, উপজেলার বুদ্ধরাম পাড়ায় তার বাড়ি। সে ইউপিডিএফ সমর্থিত পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে পানছড়ি থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে অনেকগুলো মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য তাকে এখনো পানছড়ি থানায় আটক রাখা হয়েছে জানিয়েছে পানছড়ি থানা পুলিশ।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুম/এমবি





