ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপারে সিল থাকায় প্রিজাইডিং অফিসার ফয়জুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সিদ্ধান্ত নেয়া।
আটককৃত প্রিজাইডিং অফিসার ফয়জুর রহমান উপজেলার সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রিজাইডিং অফিসারকে আটকের কথা নিশ্চিত করে বলেন, নৌকার ব্যলটে সিল থাকার কারণে সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
জেড





