চট্টগ্রাম সমুদ্রবন্দরের কাছে বঙ্গোপসাগরের বহির্নোঙরে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। এর মূল্য ৮৩ কোটি টাকা।

বৃহস্পতিবার ভোররাতের দিকে চট্টগ্রাম নৌবাহিনীর চোরাচালানবিরোধী বিশেষ টাস্কফোর্সের সদস্যরা একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে এই বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।

চট্টগ্রাম নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোররাতের দিকে নৌবাহিনীর চোরাচালানবিরোধী টাস্কফোর্সের সদস্যরা বন্দরের বহির্নোঙরের কাছে একটি ফিশিং ট্রলারে অভিযান চালান।

নৌবাহিনীর অভিযান টের পেয়ে ট্রলারের আরোহীরা পালিয়ে যায়। পরে ট্রলারের ভেতর তল্লাশি চালিয়ে বিশেষভাবে প্লাস্টিকের প্যাকেট মুড়িয়ে লুকিয়ে রাখা কমপক্ষে ১৫ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হয়।

জেএ