বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটি বলেছে, একের পর এক নৃশংস হত্যাকাণ্ড রুখতে বাংলাদেশ ব্যর্থ।

সোমবার সংস্থাটির দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক চ্যাম্পা প্যাটেল এই বিবৃতিদেয় ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে কুপিয়ে হত্যার একদিন পর মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা ও সমকামীদের অধিকারবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘রূপবান’র সম্পাদক জুলহাস মান্নান ও তার বন্ধুকে বাসায় ঢুকে খুন করা হল।

শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া ব্যক্তিদের জন্য এদেশে এখন ভয়াবহ নিরাপত্তার অভাব দেখা দিয়েছে বলেও জানিয়েছে অ্যামনেস্টি।

এমবি