শেরপুর সদর উপজেলার হাওড়া সাপমারী গ্রামে শনিবার ভোরে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের।

পুলিশ জানায়, নিহতের নাম সাইফুল মালেক। ইট দিয়ে আঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে বড়ভাই শহিদুল ইসলাম। তারা ওই গ্রামের মৃত জব্বার খাঁর ছেলে।

শেরপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) মাহফুজার রহমান জানান, ভোর ৬টার দিকে বাড়ির সীমানা বিরোধ নিয়ে শহিদুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই সাইফুল ইসলাম মালেকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদুল ইট দিয়ে সাইফুলের মাথায় আঘাত করেন। এর পর কুপিয়ে জখম করেন।

তিনি জানান, এ সময় স্বজনরা সুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারাকান্দা নামক স্থানে তার মৃত্যু হয়।

সুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ