নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই নিরাপত্তাকর্মীকে হত্যা করে তিনটি দোকানে ডাকাতি হয়েছে। শনিবার ভোরে উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা বাজারে তাদের হত্যা করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার আব্দুস সামাদ মৃধার ছেলে রায়হান (৬০) ও একই এলাকার বদি মিয়ার ছেলে মোতালেব (৬৫)।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহীন মণ্ডল এলাকাবাসীর বরাত দিয়ে জানান জানান, ডাকাতরা আমির হোসেন, আলমগীর হোসেন ও আয়নাল হকের দোকানের তালা ভেঙে ব্যাটারি, টাকা ও অন্যান্য মালপত্র লুট করে।

বিষয়টি টের পেয়ে বাজারের নিরাপত্তাকর্মী রায়হান ও মোতালেব বাধা দিলে ডাকাতরা নিরাপত্তাকর্মীদের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেড