লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিকের নাম মো. ফারুক হোসেন (২৭) বলে জানা যায়।

সোমবার বিকালে রায়পুরের কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক রায়পুর পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের আলী মিয়ার ছেলে।

রায়পুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তফা খালেদ জানান, বিকালে ফারুক কেরোয়া গ্রামের হুমায়ুনের বাড়ির ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসএইচ