নওগাঁর বদলগাছী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার চাঁপাডাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউনুস আলী (৬০) ও তার স্ত্রী রিনা বেগম (৫২)।

স্থানিয় সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করে খামারে মুরগির খাবার দিতে যান গৃহকর্তা ইউনুস আলী। সেখানে তিনি বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে প্রতিবেশীরা স্বামী-স্ত্রী দু’জনের জড়িয়ে থাকা মৃতদেহ পড়ে থাকতে দেখলে বিষয়টি জানাজানি হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এআই