রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাসের ধাক্কায় অজ্ঞাত এক রিকশা চালক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দ্রুতগতির একটি বাস প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় ওই রিকশাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহতাবস্থায় রিকশার চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জানান, নিহত ব্যক্তির লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এমআর





