রংপুরে নাশকতার অভিযোগে ৩ জামায়াত কর্মীসহ ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে মিঠাপুকুর ও পীরগাছা থানায় নাশকতার অভিযোগের মামলায় ওই ৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত জামায়াত কর্মীরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রামের মৃত. আব্দুর জব্বার আলীর ছেলে জামায়াতকর্মী সিকেন্দার আলী কটু (৩০), উপজেলার পুর্ব হাসনা গ্রামের মৃত. ইমান আলী বেপারীর ছেলে ইউনুস আলী (৫৫) ও মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আনেয়ারুল ইসলাম (৩৭)।
মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ও পীরগাছা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি জানান।
তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে আরও অনেককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।
এমবি





