ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে দুবৃর্ত্তদের হামলায় ইউনুস পণ্ডিত (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই গ্রামের বাইন্যার চর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ইউনুস ওই এলাকার মৃত মজিবল হক পণ্ডিতের ছেলে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোবাশ্বের আলী বলেন, গভীর রাতে রাস্তায় একা পেয়ে একদল দুর্বৃত্ত ইউনুসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কএইচ





