নড়াইলে গাড়ী চালকদের দক্ষতা,সচেতনতা বৃদ্ধিমুলক আলোচনা ও প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন হয়েছে।
সোমবার সকালে বিআরটিএ যশোর সার্কেলের আয়োজনে এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শেষে প্রশিক্ষণ কর্মশালা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বি আর টি এ খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ জিয়াউর রহমান, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক আহম্মেদ খান প্রমুখ। মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।
এমবি





