বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের হাত-পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে বস্তায় পাওয়া যায়নি যুবকের কাটা দুই হাত ও পা। রোববার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফতুল্লার কাশীপুর এলাকায় রাস্তার পাশের খাদ থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শনিবার রাতে কোনো এক সময়ে হত্যার পর লাশ বস্তায় ভরে ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





