ভোলায় সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা তেলের একটি ট্যাংক লড়িতে আগুন ও একটি ট্রাক ভাংচুর করেছে ।

ভোলা-চরফ্যাশন মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটনায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে এ ঘটনা ছাড়া ২০ দলীয় জোটের ডাকে ভোলায় কোন হরতাল বা অবরোধ পালিত হয়নি । জীবন যাত্রা ছিলো স্বাভাবিক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার পর ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার জয়নগর স্কুল সংলগ্ন এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা ।

এ সময় তারা চরফ্যাশন থেকে ভোলাগামী একটি সবজিবাহি ট্রাকের ভাংচুর চালায় । পরে একই স্থান থেকে একটি তেলের লড়ি এলে সেটির ইঞ্জিনে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ভোলার সহকারী পুলিশ সুপার রামানন্দ সরকার সাংবাদিক জানান, নাশকতা ঠেকাতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ