নোয়াখালীতে প্রায়ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

এদিন সেনাবাহিনীর কতেক উগ্র সদস্যেরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরকে গুলি করে হত্যা করেছে।

শনিবার সকাল থেকে শাহাদাত বার্ষিকী উদযাপনে জেলা প্রশাসন, আওয়ামী লিগ, নোবিপ্রবি, নোয়াখালী জেনারেল হাসপাতালের বিএমএর নেতারা বিভিন্ন কর্মসুচী পালন করেছে। সকালে জেলা আওয়ামী লিগের কার্যালয়ে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়।

দুপুরে জেলা আওয়ামীলিগ কার্যালয়ে কাঙ্গালী ভোজের আয়োজন করেছে। বিকেলে জেলা আওয়ামীলিগ সভাপতি খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ও এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলিগের যুগ্ম সম্পাদক আবু তাহের, শহর আওয়ামী লিগের সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ খান সোহেল, সদর উপজেলা আওয়ামীলিগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, শহর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াশিম প্রমুখ।

দুপুরে বাদ জোহর জেলা শহর মাইজদী সহ অপর উপজেলায় মসজিদে প্রায়ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়েছে।

এসএইচ