কুমিল্লার বুড়িচংয়ে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
রবিবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বুড়িচং উপজেলার কুমিল্লায় গোমতী নদীর বেড়িবাঁধে এই ঘটনা ঘটে।
এতে বুড়িচং থানার ওসিসহ চার পুলিশ আহত হয় বলেও জানানো হয়।
নিহত তিনজন হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়নাল আবেদীনের ছেলে বাবুল (৩৯), ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর দিঘিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল (২৬) ও বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪৩)।
কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো. মাঈনুদ্দিন জানান, গোমতী নদীর বেড়িবাঁধে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ এবং ডিবি পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ডাকাত আহত হয়। অন্যরা পালিয়ে যায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের আরো দাবি, এ সময় ওসি আকুল বিশ্বাসসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্য সদস্যরা হলেন- বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক।
জেলা ডিবি পুলিশের ওসি মো. মাঈন উদ্দিন খাঁন বলেন, ‘এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল, তাজা গুলি, গুলির খোসা, রামদা, ছুরি, মোবাইল ও টর্চলাইটসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এবিসিদ্দিক/এসএম





