বরিশাল সদরে ট্রাকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় ঝলছে গেছে চালক ও হেলপার। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদরের আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ভোলার চর নোয়াবাদ এলাকার সোনা মিয়ার ছেলে ট্রাকচালক মো. শফিউদ্দিন (৪৫) ও খুলনার দৌলতপুরের মানিকতলার আবু বকর সিদ্দিকের ছেলে মো. রুবেল (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পণ্যবোঝাই ট্রাক নিয়ে চালক ও হেলাপার বরিশাল থেকে পটুয়াখালী যাচ্ছিলেন। পথিমথ্যে বরিশাল সদরের আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পিছন থেকে ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে।
ঘটনার আকস্মিকতায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি খাদে পড়ে আগুন ধরে যায়। এতে মারাত্মকভাবে দগ্ধ হয় চালক শফিউদ্দিন ও হেলপার রুবেল। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
জেআই





