বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার বাঁধ ভাঙ্গার পর বন্যা কবলিতদের উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

উপজেলার কামালপুর, কুতুবপুর, ভেলাবাড়ি ও চন্দনভাইসা ইউনিয়নে কমপক্ষে ৩৫টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের হিসেবে, যমুনার পানি এখন বিপদসীমার ৯৭ সেন্টিমিটার ‍উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ