কুমিল্লায় কাঁচা মরিচের কেজি প্রতি ৩০০ টাকা। এতে রীতিমত মরিচের বাজারে আগুন বলে রসিকতা করছেন ক্রেতারা।

কুমিল্লার বিভিন্ন বাজারে শুক্রবার সকালে এ চিত্র দেখা গেছে। আর এতে অসন্তুষ্ট ক্রেতারা।

লোকমান হোসেন নামের এক ক্রেতা জানান, ঈদের আগে মরিচের দাম ১০০ টাকার নিচে ছিলে। ঈদের পর তিন ডাবল দাম বেড়েছে। সাধারণ মানুষের এ মরিচ খাওয়ার সাধ্য নেই।

এদিকে বিক্রেতারা জানান, তাদের বেশি দামে কিনতে হচ্ছে। এ জন্য বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। শুধু কাঁচা মরিচ নয়; কাঁচা বাজারের বেশির ভাগ পণ্যরই দাম বেড়েছে। বিশেষ করে সালাদ আইটেমের দাম একটু বেশি বেড়েছে।

এম এ