ঢাকা খিলগাঁও ছাত্রদল নেতা জনিকে অপহরণের পর হত্যার প্রতিবাদে ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে নোয়াখালী সরকারী কলেজে ছাত্রদল। এসময় তারা কলেজের জানালা ও আসবাবপত্র ভাংচুর করে তালা ঝুলিয়ে দেয়।
বুধবার সকাল ১০ টায় কলেজের সাবেক ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
অন্যান্যের মধ্যে ছিলেন, ছাত্রদল নেতা নিয়াজ মাসুম, রুবেল হোসেন, হাছান, আমিরুল ইসলাম সুজন, সিরাজুল ইসলাম শাওন, জুম্মা খান রুজন, সিরাজুল ইসলাম, আবু জাফর, মোহাম্মদ আলী জনী, মো: ইয়াসিন, আরিফ হোসেন ও মো: রাসেল।
অধ্যক্ষ আল হেলাল মোশাররফ হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, ছাত্রদল মিছিল শেষে কলেজের জানালা ও আসবাবপত্র ভাংচুর করে।
এমকে





