প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করি, আমাদের মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবিলা করতে হয়।’ এ ছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করার বিষয়টিও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘অ্যাসিড নিক্ষেপকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। সেখানেও আমরা আইন সংশোধন করেছিলাম। মানুষ যখন পশু হয়ে যায়, সে জন্য তাদের মধ্যে যে পাশবিকতা, তার ফলে আজ আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আইন সংশোধন করে ধর্ষণ করলে সাজা মৃত্যুদণ্ড দিয়ে এরই মধ্যে কেবিনেটে সেই আইন পাস করে দিয়েছি। যেহেতু পার্লামেন্ট সেশনে নেই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি।’
এমআর





