নীলফামারীর সৈয়দপুরের নিয়ামতপুর খালেক পেট্রোল পাম্পের পাশে সৈয়দপুর অক্সিজেন ডিপো নামে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আগুনে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলেও জানান তিনি।
এমবি





