বাংলাদেশ বিমান বাহিনীর নির্বাচনী তথ্যকেন্দ্র থেকে ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রাজধানীর কাফরুল থানা পুলিশ। বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাচ্চু, শাকিল, রানা, জাহাঙ্গীর, আরিফ, রনি ও সাইফুল ইসলাম।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) প্রেমদাস রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ