ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) -এর গুলিতে ২ বাংলাদেশি স্কুল ছাত্র নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন- খোশালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে সোহেল (৩২) ও শ্যামপুর গ্রামের কাউসার আলীর ছেলে হারুন (৩০)।

পরে বিএসএফ সদস্যরা তাদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। স্থানীয় নেপা ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে খোশালপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আবু তাহের জানান, বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি কিশোর নিহতের খবর স্থানীয়রা জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এমবি