মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে জনতা।
শনিবার সকালে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অপরদিকে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও মানিকগঞ্জ প্রেসক্লাব।
এদিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রফিকনগরে ভাষাশহীদ রফিকের গ্রামের বাড়িতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
ইআর





