আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ফিরোজ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হন ১০ জন।

শনিবার সকাল ৮টায়সদর উপজেলার শঙ্করপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, ওই গ্রামের ফিরোজ মিয়া ও তাজ মিয়ার (৭০) মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ফিরোজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১০ জন। তবে আহতরা গ্রেফতারের ভয়ে হাসপাতালে যাননি। তারা পলাতক রয়েছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনও মামলা হয়নি।

কেএইচ