জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, এদের মধ্যে উপজেলার প্রার্থশী ইউনিয়নের জারুল তলাব্রিজে একসঙ্গে তিনজন, বাটিকামারীতে এক জন ও সাপধরীতে একজনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজাহারুল ইসলাম বজ্রপাতে ৫ জন মারা গেছেন। তাক্ষণিকভাবে তাদে নাম-পরিচয় পাওয়া যায়নি।
এমআর





