সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় দক্ষিণ ধানঘড়া গ্রামের মোফাজ্জেল হোসেন (৪৭) নামে এক ব্যাটারি চালিত অটোবাইকের চালক নিহত হয়েছেন। এ সময় অটোতে থাকা তিন যাত্রীও আহত হয়েছেন।

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সদর উপজেলা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

শহরের বাসটার্মিনাল এলাকায় পৌঁছলে পলাশবাড়ীগামী একটি মাইক্রোবাস বাইকটাকে ধাক্কা দিলে অটোবাইকের চালক মোফাজ্জেল হোসেন ঘটনাস্থলেই মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, মৃতের লাশ উদ্ধার করা হয়েছে। এ সম্পর্কে যথাযথ অনুসন্ধান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

 

এমআইএস।