ফুল না নিয়ে ববির নবনিযুক্ত ভিসির ভিন্নমত প্রকাশ করে বলেন, আমি ফুল খুব ভালবাসি। ভালো কাজ করলে বিদায়ের দিন কেউ ফুল দিলে তা গ্রহণ করবো।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ড. মো ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) নতুন কর্মস্থলে যোগদান কালে ফুলের শুভেচ্ছা না নিয়ে এমন মন্তব্যা করেন।
বুধবার বিকাল সাড়ে ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম বেগবান করা। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার চেষ্টা করাই হবে মূল কাজ। খুব শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারন করা হবে। পাশাপাশি সেশন জট নিরসনে কাজ করা কথাও ব্যাক্ত করেন।
যোগদান অনুষ্ঠানে কোনো ফুলের আয়োজন না থাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিসি বলেন, চার বছর ভালো কাজ করে বিশ্ববিদ্যালয় ও বরিশালবাসী তার কাজে খুশি হলে বিদায়ের সময় কেউ ফুল দিতে চাইলে তখন গ্রহণ করবেন তিনি।
গত ২৭ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক মেয়াদ শেষ হয়। এরপর প্রায় ৬ মাস ভারপ্রাপ্ত ভিসি নিয়ে চলছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। গত ৭ই অক্টোবর ভারপ্রাপ্ত ভিসির দায়িক্তপ্রাপ্ত ট্রেজারারের মেয়াদ শেষ হওয়ায় ভিসি শূন্য হয়ে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ।
ইমন/এএস





