খুলনায় সুদর্শন (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্বার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নগরির ডুমুরিয়া উপজেলার মির্জাপুর এলাকার একটি খালের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুদর্শন বটিয়াঘাটার গুনারাবাদের সুকুমার রায়ের ছেলে। তিনি সরকারি সুন্দরবন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ডুমুরিয়া থানার ওসি মঞ্জুরুল আলম জানান, উদ্বারকৃত লাশের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান কান দিয়ে রক্ত বেরহচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মামুন/জারিফ





