ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ বলেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে নিজেদের আখের গোছাতে উঠে পড়ে লেগেছে।

এজন্য তারা জনগণের গণতান্ত্রিক আন্দোলন অন্যায়ভাবে দমন করতেন পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে।

এতে করে পুলিশ বাহিনী রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার পরিবর্তে সরকারের অবৈধ আদেশ পালনে বেশি মনযোগী হয়ে পড়েছে। সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী তারা বিরোধী দলের সভা সমাবেশ বন্ধ করে দিয়ে তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছে।

গণতন্ত্র হরণকারী আ’লীগ পুলিশের পাশাপাশি দলীয় কর্মীদের প্রকাশ্যে অস্ত্র হাতে মাঠে নামিয়ে দিয়ে এদেশের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। সরকার বিরোধী চলমান আন্দোলন দমাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে।

তাদের জঘন্য এসব কর্ম ফ্যাসিবাদের সেই পুরানো ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিচ্ছে। তাই তাদের এহেন দেশ বিরোধী কাজ আমাদের এ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বিশ্ব দরবারে এশটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের অবরোধের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন শিবির নেতা মাহবুবুর রহমান,এস.এম.রায়হান,এ এইচ সুজন প্রমুখ।

সমাবেশে বক্তারা অপশক্তির হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিক্ষুদ্ধ জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

এসএইচ