চট্টগ্রামের লোহাগাড়ায় চার হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. আলমগীর (৩৫), মোস্তফা (৫০), খলিল (১৯) ও লিজা (২৮)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়ার বটতলী মোটর স্টেশন এলাকায় একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-ব-১১-৫০৬৭) থামিয়ে তল্লাশি চালানো হয়।

এসময় গাড়ির ভেতরে লুকানো অবস্থায় চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।’

এমকে