বাংলাদেশে এখন ভারতের শীবসেনার শাসন চলছে উল্লেখ করে নির্ভিক সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন আমাদের যে টুকু স্বাধীনতা ছিল আজ সেটুই চলে যাচ্ছে বাংলাদেশ ভারত সামরিক চুক্তির মধ্যমে আজ বাংলাদেশে এসেছেন ভারতের সেনা প্রধান।
তিনি আজ ১ এপ্রিল শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে “বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
পিপল্স মুভমেন্ট ফর ডেমোক্রেসি নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করেন।
সভায় সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, যে সংবিধানের দোহায় দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আকঁড়ে আছে সে সে সংবিধান তিনি নিজেই পদে পদে লংঘন করছেন। আমি নিজেই তার দৃষ্টান্ত। তার দু:শাসনের ৭ বছরে আমি দুই দফায় ৫ বছর কারাভোগ করেছি।
আমরা যদি এমন জালিম সরকাররের হাত থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। মত্যু ভয় করা চলবে না।
তিনি বলেন, গুম খুন গুপ্ত হত্যাসহ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে মৃত্যুর ভয় না করে জনগণকে রাস্তায় নামার আহবান জানিয়েছেন। কারণ ফ্যাসিবাদীর মোকাবেলা করতে না পারলে আজ নূরু গুম খুন হয়েছে কাল আপনি আমি যেকেউ এর শিকার হতে পারি।
মূল বক্তব্য রাখেন, বিশিষ্ট রাষ্ট্রচিন্তক কবি ও প্রাবন্ধিক ফরহাদ মাজহার। তিনি বলেন, অপরাধ ভিক্তিক আইন অনুযায়ী গুম, খুনের অধিকার রাষ্ট্রকে দেয়া হয়নি।
আলোচনায় অংশ নেন, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আবদাল আহমেদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাংবাদিক জাহিদুল করিম কচি, ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ান, সাংবাদিক কাদের গণি চৌধুরী, রাজনীতিক আবু সুফিয়ান।
ইঞ্জিনিয়ার সেলিম জানে আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক নসরুল কাদির, মহিলা নেত্রী মনোয়ারা বেগম মনি, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ।
মাসুম/জারিফ





