নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রার্থী ভোটকেন্দ্রে মারা গেছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৮টার দিকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
কলমাকান্দা থানার ওসি মাহবুবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমআর





