খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তিনটহরী ইউনিয়নের বরবিলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৬২), ইউনুছ মিয়া (৪০), জহির মিয়া (৩৭), সুলতান মিয়া (৪৫), মো. মাসুদ মিয়া (৩০)।
আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, মানিকছড়ির বরবিল এলাকায় রাত সাড়ে ৮টার দিকে চায়ের দোকানে বসা ছিলেন তারা। এ সময় সোলার প্যানেল থেকে বজ্রপাতের ঘটনা ঘটলে তারা আহত হন।
ওএফ





