একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধের দোকানে উঠে গেলে মো. জয়নাল (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী মারা যান।
রাজবাড়ীর দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল দৌলতদিয়া গ্রামের বলাই সরদারের ছেলে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তার হোসেন জানান, রাত ১১টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা একটি পিকআপ দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাটে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় পিকআপটি জয়নালের ওষুধের দোকানের উপরে উঠে গেলে তিনি ঘটনাস্থলে নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে বলে এসআই আক্তার জানান।
এআর





