মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে বেনাপোলের কাগজ পুকুরস্থ স্মৃতিস্তম্ভ ও বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন। সকাল ৯টায় শার্শা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়।

পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন,

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, আওয়ামী লীগের শার্শা থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন প্রমুখ ।

এআর