কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় ইভা খাতুন (৮) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইভা গোবিন্দগুনিয়া প্রাথমিক বিদ্যলয়ে ছাত্রী ও একই গ্রামের এনামুল মল্লিকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইভা স্কুলে যাচ্ছিলে। এ সময় গোবিন্দগুনিয়া জিকে ক্যনেলের ৭নং ব্রিজের পশ্চিমপাশে একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-০৬৪) তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

কেএইচ