অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বরিশালে মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের মেঘনা নদী থেকে শুক্রবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
মেহেন্দীগঞ্জ থানা পুলিশ জানায়, লাশটি লঞ্চডুবির কন্ট্রোলরুমের উদ্দেশে পাঠানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা মোবাইল সিমের মাধ্যমে তার পরিচয় জানা যায়। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। তবে তার নাম পাওয়া যায়নি। এ নিয়ে
বরিশালে উদ্ধার হওয়া নিহতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এর মধ্যে বুধবার তিনজন, বৃহস্পতিবার ৭ জন ও শুক্রবার একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





