গোপালগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী দোলেয়ার মোল্যা (৫০), মো. রাজু মোল্যা (২০), সোহান মোল্যা (১৭), খায়রুল মোল্যা (২৫), হাবিব মোল্যা (২০) ও মজিবর মোল্যাকে (৫৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি প্রার্থী দোলেয়ার মোল্যা ও আবু নাঈম সরদারের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন।


এমএনজে