চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সেরিনা বেগম (৪৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী হযরত আলী (৫৫)।
মঙ্গলবার ভোর ৩টার দিকে নাচোল উপজেলার ঘিওন গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি ঘিওন গ্রামের হযরত আলীর মস্তিস্ক বিকৃতি ঘটে। ভোরে ঘুমিয়ে থাকা স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে সে মারা যায়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত এব্যাপারে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।
এমকে





