স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যের মতো বিষয় নিয়ে কোনো রাজনীতি করা হবে না। স্বাস্থ্য খাতে যোগ্য লোককে যোগ্য জায়গায় নিয়োগ দেওয়া হবে।
আজ সকালে রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের সেমিনার কক্ষে ‘টেকসই উন্নয়নে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’বিষয়ক নীতি সংলাপে তিনি এ কথা বলেন।
বেসরকারি প্রতিষ্ঠান পিপিআরসি ওই সংলাপের আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। পরপর সাত দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসচেতন করাই এই সপ্তাহ পালনের উদ্দেশ্য।
পিপিআরসি আয়োজিত এই সংলাপে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, নীতি নির্ধারক, গবেষক অংশ নেন।
এআই





