এমপিও ভূক্ত বে-সরকারি শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের জন্য শতকরা ১০ টাকা কর্তনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বুধবার (১২ জুলাই) সকাল ১১ টার দিকে নড়াইল পানি উন্নয়ন বোর্ড চত্বরে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ। বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক এসএম সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষক সমিতির সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, নিমাই পাল,বক্কার হোসেন প্রমুখ।
রিন্টু/জারিফ





