রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন,আটকদের একজন জামায়াত কর্মী। বাকিরা বিএনপি কর্মী।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএইচ