২০০৫ সালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা মামলায় পলাতক জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া মামলার আরেক আসামি জাবেদ ইকবালকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।
রোববার (০৩ অক্টোবর) চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এই রায় ঘোষণা করেন।
গত ২১ সেপ্টেম্বর আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে ০৩ অক্টোবর (রোববার) রায়ের দিন নির্ধারণ করেন আদালত।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালানো হয়। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন- পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আব্দুল মজিদসহ ১০ জন।
এমবি





