জেলার মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে ১৩ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নৌ-পুলিশ ফাঁড়িতে শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ এ সাজা প্রদান করেন।

এদের মধ্যে ৫ জেলেকে ছয় মাস, ৫ জেলেকে এক মাস, ২ জেলেকে ২০ দিন, এক জেলেকে ১৫ দিন করে সাজা দেওয়া হয়। আটক কারেন্টজালগুলো লোকজনের উপস্থিতিতে নদীর পাড়ে পুড়ে ফেলা হয়।

চাঁদপুর নৌ-পুলিশ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর হরিনা ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্টজালসহ মাছ ধরার সময় ওই ১৩ জেলেকে আটক করে।

এএইচ