ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবককে (২২) কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর ১২টায় উপজেলার ভানোর ইউনিয়নের গাঞ্জিগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ওই যুবককে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও তার মুখ ও হাত পুড়িয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তার মৃতদেহ যেন সনাক্ত করা না যায় সেজন্য দুর্বৃত্তরা এ কাজ করেছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
এএইচ





