করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২২২ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩১৯ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৩৩ হাজার ২৯২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ২৪৩ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন।

মঙ্গলবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৯৫৩টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৬৫টি। এখন পর্যন্ত ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ দশমিক ৫৩ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৫০ জনের মধ্যে ৩০ জন পুরুষ এবং নারী ২০ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ৫০৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৭১৫ জন।

মৃতদের মধ্যে ৬০ বছরের বেশি ২৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৯ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

মৃত ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন, চট্টগ্রামের ৬ জন, রাজশাহীর ১৫ জন, খুলনার ১৫ জন, বরিশালের ১ জন, সিলেটের ৩ জন, ময়মনসিংহের ৩ জন এবং রংপুরের ১ জন।

এমবি