রাজধানীর শনির আখরায় অনাবিল বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। জামায়াতে ইসলামীর ডাকা দুই ধাপে ৭২ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে তারা এ আগুন দেয়।

আজ বুধবার রাত ৮টা ২০ মিনিটে এ বাসে আগুন দেয় বলে জানা যায়। এতে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দেয়ায় দুই দফায় ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতি, রবি ও সোমবার দেশব্যাপী এ হরতাল পালন করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়।

জেইউ/এসএইচ